আব্দুল্লাহ বিন সাঈদ নুজূম ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। কওমি মাদরাসার ধারাবাহিক শিক্ষায় হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেছেন। ইসলামী শরিয়াহ ও ইসলামী ইতিহাস নিয়ে অধ্যয়ন, গবেষণা ও লেখালেখিই তাঁর প্রধান কর্মপরিসর। প্রায় অর্ধযুগ ধরে লেখালেখির চর্চার পাশাপাশি রচনা, সংকলন, অনুবাদ ও সম্পাদনার বিভিন্ন কাজে যুক্ত আছেন।
নারায়ণগঞ্জের মাদানীনগরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পিতৃশেকড় কুমিল্লায়, মাতৃশেকড় নরসিংদীতে। মায়ের কাছে শিক্ষার হাতেখড়ি; প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন পড়ার পর প্রবেশ করেন মক্তব ও কওমি মাদরাসার শিক্ষাধারায়। পরবর্তী পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষাজীবন কেটেছে এই ধারাতেই।